শিরোনাম
◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত ◈ আকাশসীমায় নজরদারি বাড়াতে অত্যাধুনিক শক্তিশালী রাডার স্থাপন করল বাংলাদেশ

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৯:৫২ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপহারের দ্বিতীয় দফা টিকা নিয়ে চীন থেকে দেশের পথে দুটি বিমান

সারোয়ার জাহান: [২] রোববার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।’

[৩] চীনের উপহার দেওয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনা টিকা আনতে শনিবার (১২ জুন) রাতে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি সি ১৩০জে পরিবহন প্লেন চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে।

[৪] এর আগে, সংশ্লিষ্টরা জানান, আজ রোববার (১৩ জুন) দ্বিতীয় দফায় চীন সরকারের উপহারের এ ছয় লাখ টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, ১২ মে চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। ওই টিকাও দেশে আনে বিমান বাহিনীর এই পরিবহন বিমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়