শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই ডোজের মাঝে বিরতিতে কোনো সমস্যা হবে না, আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলো ভারতের কেন্দ্রীয় সরকার

সাখাওয়াত হোসেন: [২] ভারতের গণমাধ্যমগুলো বলছে, প্রথম ডোজ টিকা নেওয়ার পরে দ্বিতীয় ডোজ নিতে বিলম্ব করা উচিত নয়। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হয়, এতে করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তবে ভারতের কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে। এনডিটিভি

[৩] করোনা টিকার সংকট দেখা দেওয়ায় এর আগে দেশটিতে দুই ডোজের মধ্যে ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ বর্ধিত করা হয়েছিলো। এরপর শুক্রবার ভারতের এনডিটিভিতে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সংক্রামক বিশেষজ্ঞ ড. ফাউসি বলেন, দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বেশি হলে করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে।

[৪] এনিয়ে ভারতের চিকিৎসা বিজ্ঞানী ড. বিনোদ কে পাল এক ব্রিফিংয়ে জানান, দুই ডোজ নেওয়ার মাঝে বিরতিতে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমাদের দেশের এনটিএজিআইয়ের স্বনামধন্য বিশেষজ্ঞরা গবেষণা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দেওয়া তথ্যকে বিশ্ব একটি স্ট্যান্ডার্ড হিসেবে দেখে। তাই এ সিদ্ধান্তকে সকলের সম্মান জানানো উচিত। যুক্তরাষ্ট্র ও ড. ফাউসিরও উচিত এ তথ্যকে গ্রহণ করা। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ