শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যন্ত্রণা’ ছবির চিত্রনাট্য পড়ে মনে হলো আমার কিছু করার আছে: জাহারা মিতু

ইমরুল শাহেদ: এখনো কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু আলোচনায় আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত অভিনেত্রী জাহারা মিতু। তিনি শাকিব খান ও কলকাতার দেবের পর এবার বাপ্পী চৌধুরীর বিপরীতে তৃতীয় ছবি অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’য় কাজ শুরু করতে যাচ্ছেন। তিনি বলেন, এছাড়া আরো দুটি ছবিতে তার চুক্তিবদ্ধ হওয়া আছে। সেগুলো শুরু না হওয়া পর্যন্ত তিনি সেগুলোর নাম জানান দিতে চান না।

‘যন্ত্রণা’ ছবিটি নিয়ে তিনি পূর্বাহ্নে বলেছিলেন তিনি ছবিটি করবেন না। কারণ তার কাছে চরিত্র পছন্দ হয়নি। জাহারা মিতুকে এ বিষয়টি মনে করিয়ে দিলে তিনি বলেন, ‘বলেছিলাম। কারণ গল্পটা আমাকে মুখে মুখে বলেছিল। গল্প শুনে মনে হয়েছিল ছবিটিতে আসলে আমার করার কিছু নেই। পরে আমাকে যখন চিত্রনাট্য পাঠানো হলো, তখন চিত্রনাট্য পড়ে মনে হলো আমার অনেক কিছুই করার আছে এবং ছবিটি করা যায়।’

পরিচালক অপূর্ব রানা গণমাধ্যমকে বলেছেন, ‘বাপ্পী-মিতু দুজনের লুক সেট নিয়ে ফটোশুট করেছি। সব ঠিক থাকলে পর্যটন এলাকায় ২২ জুন থেকে দ্বিতীয় ধাপের শুটিং করার কথা ভাবছি। তবে সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’

এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জাহারা মিতুকে চূড়ান্ত না করে আরেক নায়িকা প্রিয়াংকা জামান ও নায়ক বাপ্পি চৌধুরীকে নিয়ে পূবাইল লোকেশনে ছবিটির কাজ শুরু হয়। নিজের চরিত্র নিয়ে জাহারা মিতু গণমাধ্যমকে বলেছেন, ছবিটিতে তাকে অনিমা চরিত্রে দেখা যাবে। ধনীর দুলারি এই তরুণীকে নিয়েই এগিয়ে যাবে গল্প। তবে এটি নারীকেন্দ্রিক ছবি নয়। ২০১৭ সালে ‘সুপারমডেল বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জাহারা মিতু। এ ছাড়া ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় তিনি প্রথম রানারআপ হয়েছিলেন।

  • সর্বশেষ