শিরোনাম
◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৪:১৬ সকাল
আপডেট : ১২ জুন, ২০২১, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের মহাকাশযান ‘ঝুরং’ মঙ্গল থেকে সেলফি তুলে পাঠাল

অনলাইন ডেস্ক: মঙ্গল গ্রহে বিচরণ করছে চীনের রোভার ঝুরং। ইতিমধ্যে মঙ্গলের ভূপৃষ্ঠের বেশ কিছু ছবি পাঠিয়েছে এই রোভার। এবার পাঠিয়েছে একটি সেলফিও। বিবিসির খবরে এই তথ্য জানানো হয়েছে।

ঝুরং মূলত একটি রোবট। গত মে মাসে এটি মঙ্গলের মাটিতে অবতরণ করে। সেলফি তোলার জন্য এটি একটি ওয়্যারলেস ক্যামেরা ভূমিতে রাখে, তারপর কিছুটা দূরে সরে গিয়ে একটি সেলফি তোলে।

প্রথম ছবিতে ঝুরংয়ের ডানদিকে একটি রকেট চালিত প্ল্যাটফরম দেখা যাচ্ছে। এটি ছয় চাকার ঝুরংকে ভূমিতে ধীরে নামতে সহায়তা করেছে। প্ল্যাটফরম ও ঝুরং, দুটিতেই চীনের পতাকা চোখে পড়ছে। দ্বিতীয় ছবিতে শুধু প্ল্যাটফরমটি দেখা যাচ্ছে। এ ছবিতে ঝুরংয়ের চাকার ছাপও দেখা গেছে।

তৃতীয় ছবিতে চোখে পড়ছে মঙ্গলের বিস্তীর্ণ দিগন্ত। এই অঞ্চলটি মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধের এক বিস্তীর্ণ অঞ্চল যা ইউটোপিয়া প্লানিশিয়া নামে পরিচিত।

ছবিগুলো প্রকাশ করেছে চীনের মহাকাশ এজেন্সি। চীনা বিজ্ঞানীরা আশা করছেন, রোভার ঝুরং কমপক্ষে ৯০ মঙ্গলীয় দিন তথ্য-ছবি পাঠাতে সক্ষম হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়