শিরোনাম
◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

রাজু চৌধুরী, জেরিন আহমেদ: [২] শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় দুক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

[৩] এসময় আহত হয়েছেন আরও ১৩ জন। গুলিবিদ্ধরা হলেন- মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫) ও মো. ফয়সাল (২৮)।

[৪] আহতরা হলেন- মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও মো. সামাদ (২২)।

[৫] এক সূত্রে জানা যায়, বড় মৌলভী কবরস্থানে নতুন সাইনবোর্ড টাঙ্গানোকে কেন্দ্র করে বড় মৌলভী বাড়ির লোকজন ও স্থানীয় ইয়াকুব আলীর লোকজন সংঘর্ষে জড়ায়।

[৬] চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দুপুর ১২টার দিকে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে দেন। গুলিবিদ্ধ ৪জন সহ আহত সবাই আশঙ্কামুক্ত।

[৭] এ ঘটনায় জড়িতদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও জানান ওসি রুহুল আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়