শিরোনাম
◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ ◈ সারা দে‌শের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নবম পে স্কেলের সুবিধা পাবেন 

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৮:৪৬ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে নৌ এ্যাম্বুলেন্স সেবার উদ্ধোধন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

সৌরভ ঘোষ : [২] কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নৌ এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। পপুলার জেনারেল হাসপাতাল কুড়িগ্রাম’র উদ্দোগে বৃহস্পতিবার উপজেলার রৌমারী ঘাটে এ নৌ এ্যম্বুলেন্সের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

[৩] এসময় উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও নৌ এ্যাম্বুলেন্সের উদ্দোক্তা মোঃ বদরুল হাসান বাবুল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু প্রমুখ।

[৪] সাবেক অতিরিক্ত সচিব ও নৌ এ্যাম্বুলেন্সের উদ্দোক্তা মোঃ বদরুল হাসান বাবুল জানান, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষ চিকিৎসার জন্য জেলা সদরে নৌ পথে যাতায়তে নানা বিড়ম্বনায় পড়ত। মুমুর্ষ রোগীসহ করোনা রোগী আনা নেয়া করতে দুঃসহ ভোগান্তিতে পড়ে তারা। বিষয়টি উপলব্ধি করে এই নৌ এ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। এই এ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজারসহ প্রাথমিক চিকিৎসার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

[৫] নৌ এ্যাম্বুলেন্সের উদ্দোক্তা মোঃ বদরুল হাসান বাবুলকে ধন্যবাদ জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের সেবা নিতে যাতায়তের কষ্টে পড়ত। তাদের এ কষ্ট এখন অনেকটাই লাঘব হবে বলে মনে করেন তিনি। সম্পাদনা : সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়