শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাউয়াছড়ায় পারাবত ট্রেনের উপর আছড়ে পড়েছে গাছ, দেড় ঘণ্টা যোগাযোগ বন্ধ

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের উপর গাছ আছড়ে পড়ে দেড় ঘণ্টা বন্ধ ছিলো সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ।

[৩] বৃহস্পতিবার সকালে উপজেলার ভানুগাছ এলাকার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

[৪] বন বিভাগের তথ্য অনুযায়ী, লাউয়াছড়া বনের ভেতর দিয়ে ঢাকা-সিলেট রেলপথের পাঁচ কিলোমিটার আর শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের সাড়ে ছয় কিলোমিটার অংশ রয়েছে। বনের ভেতরের রেলপথ ও সড়কপথ সরানোর দাবি দীর্ঘদিন ধরেই জানানো হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

[৫] জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের ভানুগাছ লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের ওপর গাছ আছড়ে পড়ে।

[৬] কুলাউড়া রেল স্টেশনের মাস্টার মুহিবুর রহমান জানান, লাউয়াছড়া এলাকায় রেললাইনে পারাবত ট্রেনের ওপর একটি গাছ পড়ে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা থেকে এ রুটের রেল যোগাযোগ বন্ধ ছিলো। এতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্রেনটি সেখানেই আটকা পড়ে।

[৭] চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন শমসেরনগর স্টেশনে আটকা পড়েছে। রেলওয়ের উদ্ধারকর্মী ও বন বিভাগের কর্মীরা রেললাইন থেকে গাছটি অপসারণের কাজ করেছেন। দুপুর ১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

[৮] উল্লেখ্য, ১৯৯৬ সালে ১ হাজার ২৫০ হেক্টরের চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ লাউয়াছড়া বনটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে সরকার।

 

  • সর্বশেষ