শিরোনাম
◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয়ের চার ছক্কার ঝড়েও জয় বঞ্চিত ওল্ড ডিওএইচএস, ৬ উইকেটে জিতলো গাজী গ্রুপ

স্পোর্টস ডেস্ক : [২] মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে চার-ছক্কার ঝড় তুলেছিলেন মাহমুদুল হাসান জয়। ৭ ছয় আর ৩টি চারে ৫৫ বলে ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে শেষ গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরেছে তার দল ওল্ড ডিওএইচএস।

[৩] বৃহস্পতিবার (১০ জুন) সকালে টসে জিতে ডিওএইচএসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গাজী গ্রুপ। ব্যাট করতে নেমে দুই ওপেনার আনিসুল ইসলাম (১) ও রাকিন আহমেদ (৮) বিদায় হন দলীয় ১৫ রানেই।

[৪] এরপর মাহমুদুল হাসান জয়ের ঝোড়ো ব্যাটিং শুরু করলেও বাকি ব্যাটসম্যানরা যোগ্য সং দিতে পারেনি তাকে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৬ রানে শেষ হয় ইনিংস। গাজী গ্রুপের পক্ষে ২ উইকেট নেন নাসুম আহমেদ, ১টি করে উইকেট নেন মুহিউদ্দিন তারেক, মুকিদুল ইসলাম, মুমিনুল হক ও মাহমুদউল্লাহ।

[৫] জবাবে ব্যাট করতে নেমে গাজী গ্রুপের ব্যাটসম্যানদের দলীয় পারফরম্যান্সে জয় তুলে নেয় ৬ উইকেটের। ওপেনার মেহেদী হাসান ২২ (১০), সৌম্য সরকার ৩৭ (৩৫) করে বিদায় নিলে মুমিনুল হকের ২৭ (৩৪), মাহমুদউল্লাহ ১৯ ও ইয়াসির আলী করেন ২৪ রান। ওল্ড ডিওএইচএসের হয়ে ২ উইকেট নেন রাকিবুল হাসান। ১টি করে উইকেট নেন হামিদুল ইসলাম ও আল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়