শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১২:৪৫ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরো কাপের প্রস্তুতি ম্যাচে পর্তুগালের কাছে বিধ্বস্ত ইসরায়েল

স্পোর্টস ডেস্ক : [২] ইউরো কাপে মাঠে নামার আগে নিজেদেও শেষবারের মতো ঝালিয়ে নিতে বুধবার (৯ জুন) রাতে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও ইসরায়েল। এই ম্যাচে একচেটিয়া খেলেছে পর্তুগাল।

[৩] ম্যাচের ৬২ ভাগ বলই নিয়ন্ত্রণে রেখেছিল পর্তুগিজরা। অন্যদিকে গোলের জন্য ইজরায়েলের ৪টি শটের পরিবর্তে ২৪টি শট নেয় রোনালদো-ফের্নেন্দেসরা। সব দিক থেকে এগিয়ে থাকার সাফল্যও দ্রুত পেয়ে যায় পর্তুগাল।

[৪] ম্যাচের ৪২ মিনিটের মাথায় ডান দিকে থেকে কানসেলোর পাসে জাল খুঁজে নেন ফের্নেন্দেস। তার ঠিক দুই মিনিট পরেই ব্যবধান ২-০ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল সংখ্যা এখন ১৭৪ ম্যাচে ১০৪। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে রোনালদোকে তুলে নেয়া হয়।

[৫] ম্যাচের নির্ধারিত সময় শেষ হবার ঠিক চার মিনিট আগে আবারও ডি-বক্সের ভেতরে থেকে বাঁ পায়ের শটে গোল করেন কানসেলো। নির্দিষ্ট সময় শেষে যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে আবারও বল জালে পাঠান ফের্নেন্দেস। দুই দলের প্রথম লেগের দেখায় ম্যাচটা ড্র হলেও ফিরতি লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হতে হলো ইসরায়েলকে। - লিসবনটাইমস/ আরটিভি

  • সর্বশেষ