শিরোনাম
◈ মূল্যস্ফীতি বাড়ছে, কমছে মজুরি বৃদ্ধির হার ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বছরের প্রথম সূর্যগ্রহণ দুপুরে, দেখা যাবে সব দেশ থেকে

অনন্যা আফরিন: [২]  বৃহস্পতিবার  দুপুরে হতে যাচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ। বাংলাদেশ সময় দুপুর ১টা ৭ মিনিটে শুরু হবে এ গ্রহণ। এটি সর্বোচ্চ অবস্থায় পৌঁছবে বিকেল ৪টা ৩৬ মিনিটে। আর শেষ হবে সন্ধ্যা ৭টা ৬ মিনিটে।

[২] সূর্যগ্রহণ শুরুর পর চাঁদ সূর্যের মুখ জুড়ে ধীরে ধীরে কাঁপতে শুরু করবে। বাংলাদেশ থেকে তিন মিনিট ৫১ সেকেন্ড ধরে দেখা যাবে এ সূর্যগ্রহণ। এ সময় অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ। জানা গেছে, সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। কেবল একটি বলয় দৃশ্যমান থাকবে। যাকে বলে 'রিং অব ফায়ার'। সূর্যগ্রহণের ফলে আকাশের কোলে সৌন্দর্য বিচ্ছুরিত হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

[৩] আগুনের বলয় দেখা যাবে রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে। গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা যাবে গ্রিনল্যান্ড থেকে। ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও সূর্যগ্রহণ দেখা যাবে।জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। আর তা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

[৪] সূর্যগ্রহণ দেখতে আগ্রহীদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতির আশঙ্কার কথা বলেছেন তারা। গ্রহণ দেখতে চাইলে বিশেষ গ্লাস কিংবা টেলিস্কোপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ।কালের কন্ঠ,বাংলাদেশ র্জানাল

  • সর্বশেষ