শিরোনাম
◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোর আগে স্পেন দলের অধিনায়ক কোভিড আক্রান্ত, প্রস্তুতি ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক : [২] স্পেন জাতীয় দল একটা ধাক্কাই খেলো। ইউরো ফুটবল মাঠে গড়ানোর পাঁচদিন আগে করোনার থাবায় দলনেতা সার্জিও বুসকেতস। মঙ্গলবার (৮ জুন) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল দলটির। অধিনায়ক করোনা আক্রান্ত হওয়ায় লিথুয়ানিয়ার বিপক্ষে মাঠে নামছে না তারা।

[৩] রোববার (৭ জুন) স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে বার্সেলোনা মিডফিল্ডারকে আইসোলেশনে রাখা হয়েছে। স্কোয়াডের বাকি ফুটবলারদের রিপোর্ট নেগেটিভ এসেছে। লিথুনিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি জাতীয় দলের বদলে স্পেন অনুর্ধ্ব-২১ দল খেলবে। দর্শকদের টিকিটের মূল্য ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।

[৪] আগামী ১৪ জুন সুইডেনের বিপক্ষে ইউরোর প্রথম ম্যাচে মাঠে নামবে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন। ১৯ এবং ২৩ জুন পোল্যান্ড এবং স্লোভাকিয়ার বিপক্ষে মুখোমুখি হবে লুইস এনরিকের শিষ্যরা। ধারণা করা হচ্ছে ইউরোর গ্রুপ পর্বের ম্যাচগুলোতে পাওয়া যাবে না বুসকেতসকে। তাই বার্সা তারকার বদলে অন্য কাউকে নেয়া হতে পারে দলে। - গোল ডটকম/ মার্কা/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়