শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে করোনা সংক্রমণ কমায় দিল্লি, মুম্বাই ও তামিলনাড়ুতে শিথিল হচ্ছে লকডাউন

সাখাওয়াত হোসেন: [২] গত দুই মাসের মধ্যে ভারতে কোভিড সংক্রমণের হার সবচেয়ে কম ছিল সোমবার। তাই চলতি সপ্তাহেই বেশ কিছু রাজ্যে সকল কার্যক্রম সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। এনডিটিভি

[৩] মুম্বাই, মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুসহ বেশকিছু রাজ্যে গণপরিবহন, দোকান-পাট, শপিংমল এবং অফিস-আদালতসহ সকল কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে শুরু করতে বলা হয়েছে।

[৪] এর আগে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় হওয়ায় গত মাসের ১০ তারিখে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিলো দিল্লিতে, যা আবারও চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে ৫০ শতাংশ যাত্রী বহন করা যাবে এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মীদের উপস্থিতিও অর্ধেক হতে হবে।

[৫] এছাড়া মুম্বাইয়ে প্রয়োজনীয় দোকান-পাট ও রেস্টুরেন্ট খুলছে সোমবার থেকেই। তবে শপিংমল ও থিয়েটার লকডাউনের আওতায় থাকবে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়