শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহঋণে সুদ কমাল ভারতের স্টেট ব্যাঙ্ক

রাশিদুল ইসলাম : [২] করোনা সংকটের মধ্যে গৃহঋণে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এখন থেকে ৩০ লাখ রুপি পর্যন্ত গৃহঋণে বার্ষিক সুদ হবে ৬.৭ শতাংশ। ৩০ লাখ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত যারা ঋণ নেবেন, তাদের বার্ষিক ৬.৯৫ শতাংশ হারে সুদ দিতে হবে। ৭৫ লাখ টাকার বেশি ঋণ নিলে সুদ দিতে হবে ৭.০৫ শতাংশ। সুদের নতুন হার কার্যকরী হবে ১ মে থেকে।

[৩] ভারতের বৃহত্তম ঋণদাতা ব্যাঙ্ক এসবিআই জানিয়েছে, নারী ঋণগ্রহীতারা গৃহঋণের সুদের ওপরে পাঁচ বেসিস পয়েন্ট ছাড় পাবেন। যে ব্যক্তিরা ‘ইয়োনো’ অ্যাপের মাধ্যমে গৃহঋণের জন্য আবেদন করবেন, তাদেরও ছাড় মিলবে পাঁচ বেসিস পয়েন্ট। স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, সুদের হার কমানোর ফলে অনেকে গৃহঋণ নিতে উৎসাহিত হবেন।

[৪] এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর (রিটেল ও ডিজিট্যাল ব্যাঙ্কিং) সি এস শেঠি বলেন, হোম ফিনান্সের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্কই মার্কেট লিডার। হোম লোনের বর্তমান সুদের হার অনুযায়ী ইএমআই যথেষ্ট পরিমাণে কমে আসবে। শেঠির ধারণা, গৃহঋণে সুদ কমার ফলে চাঙ্গা হবে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি।

[৫] হাউজিং ডট কম, মাকান ডট কম এবং প্রপ টাইগার ডট কমের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ধ্রুব আগরওয়াল বলেন, এখন গৃহঋণের সুদ যে হারে কমেছে, তা ঐতিহাসিক বলা যায়। এতদিন যারা বাড়ি কেনেননি, তারাও এবার স্বপ্নের বাড়িটি কিনতে উৎসাহী হবেন।

[৬] গত এপ্রিলেই গৃহঋণের নতুন হার ঘোষণা করে স্টেট ব্যাঙ্ক। তাতে সুদের হার শুরু হয়েছিল ৬.৯৫ শতাংশ থেকে। এখনও পর্যন্ত ওই ব্যাঙ্ক ৫ লাখ কোটি রুপি গৃহঋণ দিয়েছে। দেশে গৃহঋণের বাজারের ৩৪ শতাংশ ওই ব্যাঙ্কের দখলে রয়েছে।

[৭] একইসঙ্গে এদিন বিভিন্ন ক্ষেত্রে আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। শনিবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ডায়রেক্ট ট্যাক্সেস এক সার্কুলার দিয়ে জানায়, ১৯৬১ সালের আয়কর আইনের ১১৯ ধারা অনুযায়ী করদাতাদের কিছু ছাড় দেওয়া হল।

[৮] ওই সার্কুলারে নির্দিষ্ট করে বলা হয়েছে, আয়কর আইনের চার ও পাঁচ নম্বর উপধারা অনুয়ায়ী যাদের ২০২১ সালের ৩১ মার্চের আগে আয়কর জমা দেওয়ার কথা ছিল, তারা ৩১ মে-র মধ্যে জমা দিতে পারবেন। কমিশনারের কাছে আপিলের সময়সীমা ২০২১ সালের ১ এপ্রিল থেকে বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। ডিসপিউট রেজলিউশান প্যানেলের কাছে আবেদন করার সময়সীমা ১ এপ্রিল থেকে বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। আয়কর আইনের ১৪৮ নম্বর ধারা অনুযায়ী যাদের ১ এপ্রিলের মধ্যে আয়কর জমা দেওয়ার কথা ছিল, তারা ৩১ মে-র মধ্যে জমা দিতে পারবেন। ফর্ম ৬১ জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ এপ্রিল। ওই সময়সীমা বাড়িয়ে ৩১ মে করা হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়