শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জন ও উন্নয়নবান্ধব: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

[৩] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংকটকালীন সময়োপযোগী বাজেট। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। ৬ লাখ কোটি টাকার জনবান্ধব ও উন্নয়নবান্ধব একটি বাজেট। জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এতে। এটি একটি বাস্তবভিত্তিক, সংকটকালীন সময়োপযোগী বাজেট। তবে আমাদের দলের পক্ষ থেকে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

[৪] ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়