শিরোনাম
◈ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ

শিমুল মাহমুদ: [২] বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বরাদ্দ রাখার কথা জানান। মন্ত্রী বলেন, দেশে গতবছর করোনাভাইরাস সংক্রমণ দেখা দেওয়ার পর স্বাস্থ্য খাতের দুর্বল দিকগুলো সামনে আসে। অবকাঠামোসহ অন্যান্য দুর্বলতার মধ্যে গবেষণায় দিকটি নিয়ে অনেক কথা হয়। সার্বিক জনস্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে গবেষণায় ব্যয়ও খুবই কম।

[২] এমন প্রেক্ষাপটে গত অর্থবছরও ১০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর আগে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যের গবেষণার বরাদ্দ ছিল মাত্র পাঁচ কোটি টাকা।

[৩] সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ থেকে করোনাভাইরাস, ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন ভাইরাসের পাশাপাশি স্বাস্থ্য সেবা ও চিকিৎসা শিক্ষার বিষয়ে গবেষণার সুযোগ থাকবে। চলতি বাজেটেও এই খাতে সমপরিমাণ টাকা বরাদ্দ ছিল। স্বাস্থ্যের অন্যান্য বরাদ্দ ব্যয় করতে না পারার মত এই বরাদ্দের টাকাও ব্যয় হয়নি।

[৪] গত অর্থবছর বাজেটে বরাদ্দ রাখার পর গবেষণার জন্য ব্যয় করতে ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ নামে একটি তহবিল গঠন করে অর্থ বিভাগ। এ তহবিল থেকে গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়া হবে। সে জন্য একটি নীতিমালা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়