শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটি রিজিয়নে শতাধিক পাহাড়ী ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা সেনাবাহিনীর

চৌধুরী হারুন : [২] বৃহস্পতিবার (৩ জুন) সকালে রাঙামাটি সদর জোন কমান্ডার লে.কর্ণেল মো. রফিকুল ইসলাম পিএসসি’র দিক নির্দেশনায় সুবিধা বঞ্চিতদের হাতে ত্রান তুলে দেন রাঙামাটির সদর জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর রেজাউল করিম ও রাঙামাটি জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো. নাছমুছ ছাকিব।

[৩] খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ১ কেজি লবন প্রদান করা হয়।

[৪] করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসেছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান রাঙ্গামাটির সদর জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর রেজাউল করিম, রাঙমাটি জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মোঃ নাছমুছ ছাকিব।

[৫] ত্রাণ সহায়তা নিতে আসা সুবিধা বঞ্চিত সাধারণ মানুষরা বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে আমাদের সংসারের অভাব মিটিয়ে আসছে সেনাবাহিনী। অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় প্রতিটি সময় তারা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে আমাদের পরিবারের অভাব মিটিয়ে আসছে। এতে করে এলাকার সাধারণ মানুষজন অত্যন্ত খুশি।

[৬] বাংলাদেশ সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এই ধরনের মহৎ কাজে যদি বিত্তবানরাও এগিয়ে আসে তা হলে আমাদের মতো হতদরিদ্র আরো অন্যান্য এলাকার মানুষ না খেয়ে থাকবে না। তবে বিভিন্ন সংস্থা ত্রান সহায়তা নিয়ে সমন্নয় না করার ব্যাপক অভিযোগ উঠেছে । চম্পক নগর কাজলি বলেন,আমি এই বছর কোথায়ও এক কেজি ত্রাণ পাইনি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়