শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাজিরপুরে ৭ মাসের আন্তঃসত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মশিউর রহমান:[২] পিরোজপুরের নাজিরপুরে ৭ মাসের আন্তঃসত্বা ফারজানা আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে নাজিরপুরের ৩ নং দেউলবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সোনাপুর নামক গ্রামে ফারজানার শ্বশুরবাড়ী মোশারেফ হোসেন মোল্লার বসত ঘরে এ ঘটনা ঘটেছে।

[৩] পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে মেয়ের শ্বশুর। এবং বলে আমার ছেলে ও পুত্র বধু দুজনে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন কিছুক্ষন পরে আমার ছেলে তার স্ত্রীকে দেখতে না পেয়ে রুম থেকে বের হয়ে দেখে সে ঘরের আড়ার সাথে ওর্ণা দিয়ে ঝুলে আছে।

[৪] নিহতের বাবার বলেন আমার জামাইর ও মেয়ের সাথে দীর্ঘ দিন পর্যন্ত খুটি নাটি ঝগড়া ঝাটি ছিল। এক পর্যায়ে তাকে বলেছে তোকে আমি ডিবোর্স দিয়ে দিব। তবে আমার ধারণা আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

[৫] মেয়ের বড় ভগ্নিপতি বলেন লাশের বুকের উপরে আঘাঁত রয়েছে এবং তাহার পায়ে কাঁদা রয়েছে, তারা যদি একই বিছানায় ঘুমিয়ে থাকে তা হলে কিভাবে তাহার পায়ে কাঁদা থাকে এবং বুকে আঘাঁত থাকে। বিষয়টি কোন ভাবেই আত্মহত্যা নয়। এটি পরিকল্পনা করে তাকে হত্যা করে ঝুঁলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আত্মগোপনে রয়েছেন। সে যদি হত্যা নাই করে থাকে তা হলে সে কেন পালিয়ে থাকবে।

[৬] নাজিরপুর থানার কর্তব্যরত ডিউটি অফিসার দেলোয়ার হোসেন (এস আই) বলেন এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে মামলার বাদী মোশারেফ হোসেন মোল্লা।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়