শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৯:৫৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রীতি ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের জয়, ড্র করলো জার্মানি ও ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক : [২] বুধবার (২ জুন) রাতে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-ওয়েলস, জার্মানি-ডেনমার্ক ও ইংল্যান্ড-অষ্ট্রিয়া। তিনটি ম্যাচেরই ইতি টানে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে। কদিন পরেই ইউরোপ সেরার লড়াইয়ে নামার আগে এই ম্যাচগুলো দারুণভাবে কাজে দেবে দলগুলোকে।

[৩] ফ্রান্স-ওয়েলস ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন করিম বেনজেমা। ২০১৫ সালের পর আবারও দেশের জার্সিতে দেখা গেছে তাকে। বেনজেমার ফেরাটাও হয়েছে দলের দূর্দান্ত জয় দিয়ে। তিনি গোল না পেলেও সতীর্থ কিলিয়ান এমবাপে, অঁতোয়ান গ্রিজমান ও উসমান দেম্বেলের গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

[৪] এদিকে বুধবার রাতে মিডলসবরোর রিভারসাইড স্টেডিয়ামে কষ্টার্জিত জয় পেয়েছে ইংল্যান্ড। অষ্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি নিষ্পত্তি হয়েছে ১-০ গোলে।

[৫] শক্তিশালী জার্মানকে রুখে দিয়েছে ডেনমার্ক। চার বারের বিশ্বকাপ জয়ীদের হারের দিন প্রায় দুই বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন টমাস মুলার ও মাটস হুমেলেস।

[৬] তবে শক্তিশালী দল নিয়েও হোঁচট খেতে হয়েছে ডেনমার্কের কাছে। প্রথমার্ধে কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধের তিন মিনিটের সময় গোল পেয়ে যায় জার্মানরা। রবিন গোজেন্সের ক্রস হেড থেকে পাওয়া বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন নেহাস। ১-০ তে এগিয়ে স্বস্তিতে থাকা জার্মানদেরকে হতাশ হতে হয় ম্যাচের ৭১ মিনিটের মাথায়। - গোল ডটকম/ দ্য সান

  • সর্বশেষ