শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১২:৪০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মন্ত্রীর মোবাইল ছিনতাই ঘটনা নি:সন্দেহে উদ্বেগের কথা: আ ক ম মোজাম্মেল হক

আনিস তপন: [২] বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে প্রশ্নের জবাবে এ কথা জানান, কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।

[৩] তিনি বলেন, এ ঘটনায় বোঝা যায় সাধারণ মানুষের অবস্থা কী? কিন্তু আমরা সকলের জন্য উৎকন্ঠিত।

[৪] তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে জানিয়ে মন্ত্রী বলেন, পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সামগ্রিক পরিস্থিতির প্রতিফলন নয়। আমরা বিক্ষিপ্তভাবে অনেক অপরাধের কথাও আলোচনা করেছি বৈঠকে।

[৫] দুর্বৃত্তায়ন, হত্যা, খুন সব দেশেই হচ্ছে। এর অর্থ এই নয় যে, এটাই সামগ্রিক চিত্র। এটা সুনির্দিষ্ট একটা অভিযোগ। যা অবশ্যই দু:খজনক। এ বিষয়ে পুলিশকে তাগিদ দেয়া হয়েছে, এগুলোর তো একটা চক্র থাকে। নিয়ে কোথাও বিক্রি করে।

[৬] এখন রাস্তাঘাটে যে ছিনতাই হচ্ছে না এমন নয়, হচ্ছে এবং প্রতিকারের জন্য চেষ্টা করা হচ্ছে। ক্রাইম হচ্ছে এবং অপরাধীরা শনাক্তও হচ্ছে। দু’দিকেই বিবেচনা করতে হবে।

[৭] জানা গেছে, গত ৩০ মে পরিকল্পনা কমিশন থেকে বিজয় সরণি যাওয়ার পথে গাড়ির জানালা দিয়ে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হয়। এ বিষয়ে মামলা হলেও পুলিশ এখনো মোবাইল উদ্ধার করতে পারেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়