শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাপে মুক্তি পাবে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

বিনোদন ডেস্ক:  অনন্য মামুন পরিচালিত নববাব এলএলবির পর আগামী ঈদে শাকিব খান ও বুবলী অভিনীত বিদ্রোহী ছবিটি সিনেবাস অ্যাপসে মুক্তি পেতে যাচ্ছে এ তথ্যটি জানিয়েছেন, প্রযোজনা প্রতিষ্ঠোন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

প্রায় দেড় বছর সেন্সর ছাড়পত্র হাতে নিয়ে বসে আছেন ‘বিদ্রোহী’ ছবির প্রযোজক সেলিম খান। গত বছরের রোজার ঈদ থেকে এ বছরের রোজার ঈদ—তিনটি ঈদ চলে গিয়েছে। কিন্তু সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও ছবি মুক্তি দেওয়া সম্ভব হয়নি চলমান করোনা মহামারীর কারণে। তাই এবার ছবিটি অ্যাপে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানটির ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজে এ কোরবানির ঈদে ‘বিদ্রোহী মুক্তি দেওয়া হবে। সেলিম খান খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চাইলেও ছবিটি সিনেমা হলে মুক্তি দিতে পারছি না। কারণ সিনেমা হল বন্ধ। কখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, হলে দর্শক সমাগম হবে সেটা নিশ্চিত নয়। তাই অ্যাপেই এটি মুক্তি দেবো। আর যদি কোরবানি ঈদের সময় হল খোলা পাওয়া যায়, সব অনুকূলে থাকে তাহলে সিনেমা হল নিয়েও চিন্তা করবো।’

এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘সিনেমাটির বাজেট সব মিলিয়ে চার কোটি টাকা। সেই টাকা ঘরে তুলতে কত টাকা টিকিট নির্ধারণ করা হবে সে নিয়ে আলোচনা চলছে। শিগগিরই জানা যাবে অ্যাপে ‘বিদ্রোহী’ দেখতে কত গুনতে হবে দর্শককে।’

‘বিদ্রোহী’ সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমাটিতে শাকিবের নায়িকা শবনম বুবলী। নতুন নায়িকা হিসেবে অভিষিক্ত হবেন সুচিস্মিতা মৃদুলা। সারা ব

  • সর্বশেষ