শিরোনাম
◈ যে কারণে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জানালেন ট্রাম্প ◈ অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা ◈ এবার ইসরায়েলের দিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৫:১৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

ডেস্ক নিউজ: মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে স্বামী-শ্বশুর মিলে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন চালিয়েছে। উপজেলার টিকিকাটা ইউনিয়নের পূর্ব সেনের টিকিকাটা গ্রামের বিদুৎমিস্ত্রি বেল্লাল মল্লিক তার স্ত্রী আমেনা বেগমকে গত সোমবার দুপুরে পিছমোড়া করে গাছের সঙ্গে বেঁধে পেটায়। এ ঘটনা স্থানীয়ভাবে জানাজানি না হলেও প্রতিবেশী এক কিশোর এ দৃশ্য মোবাইলে গোপনে ধারণ করে।

বুধবার ওই যুবক স্থানীয় কয়েকজন সাংবাদিককে মোবাইলের মেসেঞ্জারে ছড়িয়ে দেয়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের ঘটনার সত্যতা পান।

সরেজমিনে গেলে নির্যাতিতা গৃহবধূ আমেনা বেগম অভিযোগ করেন, চার বছর আগে বেল্লাল মল্লিকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর তার বিয়ে হয়। বিয়ের পর গৃহবধূ জানতে পারেন তার স্বামী আগে আরো দুটি বিয়ে করেছে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত সোমবার দুপুরে রান্নাঘরে বৃষ্টির পানি গড়ানোকে কেন্দ্র করে শ্বশুর ও শাশুড়ির সঙ্গে গৃহবধূর কথা কাটাকাটি হয়। পরে বেল্লাল তার স্ত্রীকে মারধরের একপর্যায়ে বৃষ্টির মধ্যে গাছের সঙ্গে বেঁধে পেটায়।

এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত স্বামী ও শ্বশুর গা ঢাকা দিয়েছেন। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: কালের কণ্ঠ, দৈনিক ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়