শিরোনাম
◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২১, ১১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সার্কের সাবেক মহাসচিব কিউএএমএ রহিম মারা গেছেন

কূটনৈতিক প্রতিবেদক: [২] দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সাবেক মহাসচিব রাষ্ট্রদূত কিউএএমএ রহিম সোমবার দুপুর সাড়ে ১২টায় তিনি উত্তরায় বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

[৩] তার ভাই ড. জাওয়াদুর রহমান জাহিদ গণমাধ্যমকে বিষয়টি জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

[৪] সার্কের সাবেক মহাসচিব রাষ্ট্রদূত রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এক শোক বার্তায় ড. মোমেন বলেন, ‘রাষ্ট্রদূত রহিম একজন বিশিষ্ট কূটনীতিক ছিলেন। প্রিয় মাতৃভূমি এবং সার্ক মহাসচিব হিসেবে তার অবদানের কথা স্মরণ করছি।’

[৫] মোমেন রাষ্ট্রদূত রহিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

[৬] ২০০২ সালের জানুয়ারি থেকে ২০০৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সার্ক মহাসচিবের দায়িত্বে ছিলেন কিউএএমএ রহিম। তিনি ছিলেন সার্কের সপ্তম মহাসচিব।

[৭] বুয়েটের শিক্ষকতা ছেড়ে ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন কূটনীতিক রহিম। স্বাধীনতার পর টোকিওতে বাংলাদেশ মিশনের পদে আসেন তিনি।

[৮] ১৯৯৩ সাল থেকে প্রায় পাঁচ বছর পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের হাই কমিশনার হন এই কূটনীতিক।

  • সর্বশেষ