শিরোনাম
◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার ◈ পুলিশ বাহিনীতে বড় সংস্কারের ইঙ্গিত, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ১২:৫৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলোচ্ছ্বাসে ভেসে লোকালয়ে অজগর

ডেস্ক নিউজ: মোংলার একটি বসতবাড়ির হাঁস-মুরগির খোপ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেল হাওলাদারের বাড়ির খোপে অজগর সাপটিকে দেখতে পেয়ে তারা বন বিভাগকে খবর দেয়।

পরে বন বিভাগের সদস্যরা খোপ থেকে সাপটি উদ্ধার করে। উদ্ধার করা ওই সাপটি মেরে ফেলেছে খোপের ৫টি হাঁস ও ২টি মুরগি।

বন বিভাগের মোংলার চাঁদপাই রেঞ্জের স্টাফ মো. মিজানুর রহমান বলেন, উদ্ধারকৃত সাপটির ওজন ১২ কেজি, লম্বা ৯ ফুট। সাপটি বনে ছেড়ে দেয়া হয়েছে। ইয়াসের জলোচ্ছ্বাসে সাপটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে আসে বলে ধারণা করছে বন বিভাগ। সূত্র: দেশ রুপান্তর অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়