শিরোনাম
◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৫:০০ সকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফসান চৌধুরী: নির্বাচনের রাত ২০০১ এবং রাতের রাস্তায় বাসার গেটের বাইরে দাঁড়িয়ে থাকা

আফসান চৌধুরী: আমরা সাংবাদিকরা গন্ধ পাচ্ছিলাম বিএনপি-জামায়াত জোট জিততে পারে। জায়েদুল হাসান পিন্টু একদিন হিসবে করে দেখালো, কীভাবে এটা সম্ভব যদি এই দুই দলের ভোট না কাটে। আমি ইটিভিতে মাহমুদ সায়েবকে বলেছিলাম, কিন্তু তিনি বিশ্বাস করেননি। যাই হোক রাতের ডিউটি, সবাই খাড়া, নির্বাচনের রেজাল্ট দেওয়া শুরু হলো। একের পর এক আওয়ামী লীগ ঘায়েল হচ্ছে। মাহফুজ ভাই টিভির সামনে বসে ছিলেন, মাথা নাড়ছেন আর বলেছেন, ‘বিশ্বাস হচ্ছে না’। রাত তিনটায় সম্পাদকীয় লিখলাম, ‘একটি ভালোভাবে অনুষ্ঠিত নির্বাচন’। খেলা রাতের আগেই শেষ।  তারপর ভাড়া করা সিএনজি করে আমি ও আরেকজন বাড়ি যাই।

বাসায় গিয়ে দেখি, স্বাভাবিকভাবেই গেট বন্ধ, ডাকা-ডাকি করছি, কিন্তু কোনো সারা শব্দ নেই ভেতরে। আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকার পর উল্টো দিকের বাড়ির একজন বারান্দায় এসেছিলো, জিজ্ঞাসা করলো কী ব্যাপার? বিস্তারিত বলে টেলিফোন নম্বর দিলাম। তারপর দরজা খোলা, গেট খোলা এবং প্রবেশ।  বাসায় বলতে ভুলে গিয়েছিলাম, মাঝ  রাতে ফিরবো। এরপর আর রাতের ডিউটি কপালে জোটেনি। আমার শেষ, শেষ রাতে বাড়ি ফেরা। লেখক, গবেষক ও সাংবাদিক

  • সর্বশেষ