শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচ কোটি টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু উদ্ধার

সুজন কৈরী: [২] মাওয়া ৩ নম্বর ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে খুলনাগামী একটি ট্রাক তল্লাশি করে ৬৬টি ড্রাম থেকে ৫০ লাখ পিস গলদা চিংড়ির রেণু উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় অবৈধভাবে চিংড়ি রেণু সংগ্রহ ও পরিবহনের দায়ে ৩ জনকে আটক করা হয়।

[৩] নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল এন্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত সুপার সাথী রানী শর্মা জানান, রোববার মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে গলদা চিংড়ির রেণুগুলো উদ্ধার করে। পরে উদ্ধার রেণু পোনা লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয় এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে নৌ-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ