শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৮:১১ রাত
আপডেট : ২৯ মে, ২০২১, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের দলে ঐক্য প্রতিষ্ঠা করুন, বিএনপিকে ড. হাছান মাহমুদ

সমীরণ রায়: [২] বিএনপি ও তার মিত্রদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আপনারা সবসময় সবদলকে ঐক্যবদ্ধ হবার কথা বলেন। কিন্তু নিজের দলের মধ্যেই ঐক্য নেই। অনুরোধ জানাবো সবদলের ঐক্য নয়, আগে নিজের দলে ঐক্য প্রতিষ্ঠা করুন।

[৩] তিনি বলেন, বিএনপির নেতারা নাকি বলেছেন অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সবদলকে ঐক্যবদ্ধ হতে হবে। যে বিএনপির জন্মটাই অগণতান্ত্রিক অবৈধভাবে, যেটা হাইকোর্টের রায়েও বলা হয়েছে। তারা আবার অপরের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, এটি সত্যিই হাস্যকর।

[৪] নিজ উপজেলার উদাহরণ দিয়ে ড. হাছান বলেন, রাঙ্গুনিয়াতেও দেখুন, বিএনপি তিনভাগে বিভক্ত। কেন্দ্রীয়ভাবেও বিএনপির এক নেতা একেক কথা বলেন। এইভাবে তাদের নিজেদের মধ্যেও ঐক্য নেই। আবার তারা সবদলের ঐক্যের কথা বলে। তাদের জোটভুক্ত একটি দল আছে, যার নাম তারা দিয়েছে ‘ঐক্য প্রক্রিয়া’। অর্থাৎ ঐক্য নেই বলে ঐক্য প্রক্রিয়া চালাতে চান তারা। সুতরাং বিএনপি ও তার মিত্রদের এসমস্ত বক্তব্য হাস্যকর।

[৫] তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ে উন্নীত হয়েছে। খাদ্যঘাটতির দেশ থেকে খাদ্যউদ্বৃত্তের দেশ হয়েছে। একই সঙ্গে এই করোনাকালেও দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। পাকিস্তানকে অনেক আগেই ছাড়িয়ে এখন মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

[৬] শনিবার চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

[৭] রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়