শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০১:২৪ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২১, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিমুলিয়া নৌপথে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি:[২] শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় খাদিজা আক্তার (৩) নামের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কুন্ডেরচর আব্দুল মল্লিকের কান্দি এলাকা পদ্মা নদীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমাম হোসেন (২৫) ও রমজান (৬) নামের আরও দুইজন নিখোঁজ রয়েছেন। খাদিজা আক্তার বরগুনা সদর উপজেলার পাথাঘাটা গ্রামের মো. বজলু মিয়া ও শাহীনুর আক্তার দম্পতির মেয়ে।

[৪] এর পূর্বে গত বৃহস্পতিবার (২৭ মে) আব্দুর রহমান আকন (৭০) নামের ট্রলার যাত্রী এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। উল্লেখ্য, যে মঙ্গলবার (২৫ মে) থেকে বৈরি আবহাওয়ায় মাঝির ঘাট-শিমুলিয়া নৌপথে সব ধরনের নৌযান বন্ধ ছিল।

[৫] বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে ১৫ জন যাত্রী নিয়ে জাজিরার পালেরচর এলাকা থেকে একটি মাছের ট্রলার নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছিলেন কয়েকজন লোক। বিকেল ৫টায় পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়রা বিভিন্ন নৌযানের মাধ্যমে ১১ জনকে জীবিত উদ্ধার করেন।

[৬] এ ঘটনায় ৪জনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো দুইজন নিখোঁজ রয়েছে।জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু মন্ডল বলেন, শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় খাদিজা আক্তার (৩) নামের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • সর্বশেষ