শিরোনাম
◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২১, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বরে ভুগছেন খালেদা জিয়া, জ্বরের কারণ জানতে পর্যবেক্ষণ করছেন মেডিকেল বোর্ড 

শিমুল মাহমুদ: [২] শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নতুন উপসর্গ কেন দেখা দিল তা পর্যালোচনা করছেন চিকিৎসকরা।

[৩] হাসপাতাল সুত্র জানায়, দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আবারো নতুন কিছু পরীক্ষা যুক্ত করেছেন। সঙ্গে ঔষধপত্রেরও কিছু পরিবর্তন এনেছেন।

[৪] তবে এ বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি নন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। সূত্র বলছে, বিএনপির চেয়ারপারসনের ভুয়া করোনা রিপোর্টসহ তার শারীরিক অবস্থা নিয়ে কয়েকটি মিডিয়ায় ভুল বার্তা প্রকাশ হওয়ার এ ধরণের সিদ্ধান্ত নিয়েছে দল ও তার পরিবার।

[৫] শুক্রবার বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মো. আল মামুনের কাছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত জানতে চাইলে, বেগম জিয়ার বিষয়ে যা বলার সব মহাসচিব বলবেন। আমরা কেউ মিডিয়ার সঙ্গে কথা বলবো না। এটা একটা নীতির প্রশ্ন, কমিটমেন্টের প্রশ্ন্ন, গুলি করলেও কথা বের হবে না।

[৬] ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে গত দুই সপ্তাহ যাবত বিভিন্ন সময় ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করছেন না। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার প্রায় একমাস অতিবাহিত হলে প্রথমে দুই থেকে তিনটি সংবাদ সম্মেলন ছাড়া মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি তার মেডিকেল বোর্ডের সদস্যদের। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়