শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ২৮ মে, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন কোচ পেলো ইতালিয়ান চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক: একদশক পর অ্যান্তোনিও কন্তের হাত ধরে সিরি আ’ শিরোপা শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। দলকে চ্যাম্পিয়ন করেই বিদায় জানিয়ে দিয়েছেন কন্তে। একদিনের মাথায় নতুন কোচের সন্ধান পেয়েছে ইন্টার। লাৎজিওর কোচ সিমিওনে ইনজাগি দায়িত্ব গ্রহণ করতে চলেছেন মিলানের দলটির।

বৃহস্পতিবার (২৭ মে) ইউরোপিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছেন। এর পর একের পর এক গণমাধ্যমে বিষয়টি প্রকাশ করা হচ্ছে।

সিমিওনে ইতালি জাতীয় দলের সাবেক তারকা ফিলিপ্পো ইনজাগির আপন ছোট ভাই। ৪৫ বছর বয়সী এই কোচ ইতালি জার্সিতে খেলেছেন তিনটি ম্যাচ। ১৯৯৪ সালে ক্যারিয়ার শুরু। পেশাদার ফুটবলে সাম্পাডোরিয়া, আতালান্তার মতো জার্সি পরেছেন। তবে ক্যারিয়ারের বেশিরভাগ সময় লাৎজিওর হয়ে মাঠ মাতান।

২০১০ সালে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন সিমিওনে ইনজাগি। একই বছর লাৎজিওর জুনিয়র দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। চার বছর পর মূল দলের হাল ধরেন।

তার অধীনে ২৫১ ম্যাচের মধ্যে ১৩৪টিতে জয় পায় লাৎজিও। কোচ হিসেবে ২০১৮/১৯ মৌসুমে কোপা ইতালিয়া জিতেছেন সিমিওনে ইনজাগি। ২০১৭ ও ২০১৯ সালে সুপারকোপা ইতালিয়ানার শিরোপায় চুমু খান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়