শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ২৮ মে, ২০২১, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববারই দেশে আসছে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা

সারোয়ার জাহান: [২] বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান। সূত্র: ডিবিসি টিভি

[৩] তিনি আরও জানান, আগামী ৩০ মে (রোববার) ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে এসে পৌঁছবে।

[৪] স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের আবেদনক্রমে যাচাই-বাছাই সাপেক্ষে বৃহস্পতিবার (২৭ মে) ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

[৫] এর আগে প্রথম গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেশে আসে সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। তারপর চলতি মাসের শুরুতে আসে চীনের সিনোফার্মের তৈরি টিকা। অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হয় ২৭ জানুয়ারি আর চীনের টিকা দেওয়া শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ফাইজারের টিকা আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী কোভ্যাক্স গ্রুপ থেকে। কোভ্যাক্স থেকে প্রথম ধাপে বিনা মূল্যে দেশের ১১ শতাংশ মানুষের জন্য টিকা আসার কথা রয়েছে। পরে সরকার চাইলে ওই গ্রুপ থেকে কিনে আরো টিকা আনতে পারবে। সূত্র: কালের কণ্ঠ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়