শিরোনাম
◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০২:১০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর খিলক্ষেতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী পরিচ্ছন্নকর্মী নিহত

মোস্তাফিজুর রহমান: [২] বৃহস্পতিবার (২৭,মে) ভোরে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শরিফা (৩৫)

[৩] খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক বলেন, ভোর পাঁচ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে শরিফার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

[৪] তিনি আরো জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন ওর্য়াড-১৭ অঞ্চলে খন্দকার শরিফ আহামেদ এর অধিনে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতো শরিফা।

[৫] নিহতের কাকা সালাম জানান, শরিফা ভোরে বাসা থেকে কাজে যায়। পরে খবর পাই দুর্ঘটনার শিকার হয়েছে। খিলক্ষেত থানায় গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

[৬] শরিফা নেত্রকোনার পূর্বধলা উপজেলার আলিপুর গ্রামের মতি মিয়ার মেয়ে। তার স্বামীর নাম রাসেল। বর্তমানে খিলক্ষেত বনরূপা এলাকায় হুমায়ুনের বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। তিনি ছিলেন, দুই সন্তানের জননী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়