শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ১২:৪১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করে না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, করোনা ও সাম্প্রদায়িকতা মোকাবেলা করা এখন বড় চ্যালেঞ্জ। আমাদের উন্নয়ন অর্জনের প্রধান অন্তরায় সা¤প্রদায়িক শক্তি। এই সা¤প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বিএনপি। কাক ও কোকিলের পার্থক্য দেখতে হবে। কোনটা দাঁড় কাক আর কোনটা ময়ুর সেটা দেখতে হবে।

[৩] জাতির আত্মা হচ্ছে সংস্কৃতি উল্লেখ করে তিনি বলেন, এই আত্মাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশের জন্মের চেতনা যারা ধারণ করে না, তাদেরকে প্রয়োজন নেই। এদের রুখতে হবে।

[৪] বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির নেতারা নাকি দেশে গণতন্ত্র খুঁজে পায় না। নির্বাচিত হয়ে বিএনপির মহাসচিব সংসদে এলেন না। বিএনপি সংসদ বর্জন করেনি, আরেকজন নির্বাচিত হয়েছেন। বিএনপির মহাসচিব সংসদে এলে তাদের কণ্ঠ উচ্চ হতো। সরকারের সমালোচনা করে ভুল-ত্রæটি ধরিয়ে দিতে পারতেন। তাদের মুখে গণতন্ত্রের কথা ভুতের মুখে রামনাম। তারা সবকিছুতে ব্যর্থ। নিজেদের নেত্রীকে মুক্ত করতে পারেনি। শেখ হাসিনা মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করেছেন। সা¤প্রদায়িক রাজনীতি ও শক্তির ধারক বাহক বিএনপি। তাদের ষড়যন্ত্র জনগণ সফল হতে দেয়নি, দেবেও না।

[৫] তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী বিশ্বে প্রশংসিত হচ্ছেন। একারণে তিনি জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে করোনা মোকাবেলা করে যাচ্ছেন। প্রথম ঢেউ সফলতার সঙ্গে মোকাবিলা করেছেন। দ্বিতীয় ঢেউ লাফিয়ে লফিয়ে বাড়ছিল, এখন নি¤œগামী। সংক্রমণ প্রায় ৮ হাজার থেকে দেড় হাজারে নেমেছে।

[৬] বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত করোনা কারণে সমস্যাগ্রস্ত সংস্কৃতিকসেবীদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তার বাসভবন থেকে ভার্চ্যুয়ালি তিনি এসব কথা বলেন।

[৭] আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়