শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৬ মে, ২০২১, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবককে কোপানোর পর আসামিদের ‘লুঙ্গি ড্যান্স’, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এক যুবককে কুপিয়ে আহত করা হয়। ১৭ মে ওই উপজেলার কোমারডোগা গ্রামে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেন একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী। ওই রাতেই সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন আহতের স্ত্রী আয়েশা আক্তার।

এ ঘটনার পর মামলা তুলে নিতে ভয় দেখিয়ে সম্প্রতি রামদা হাতে নিয়ে নাচানাচি করে দুই যুবক। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হিন্দি লুঙ্গি ড্যান্স গানের তালে তালে তাদের উল্লাস করতে দেখা যায়।

[video width="480" height="360" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/05/চৌদ্দগ্রামে-রামদা-হাতে-নাচানাচির-ভিডিও-ভাইরাল-যুবক-আটক-_-Dancing-with-arms_1_1.mp4"][/video]

রামদা হাতে উল্লাস করা দুইজন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুরের মনির হোসেনের ছেলে মেহেদি হাসান, চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া। তারা দেলোয়ারের ওপর হামলা মামলার আসামি। ভিডিও ছড়িয়ে পড়লে মঙ্গলবার ভোরে মেহেদি হাসানকে গ্রেফতার করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ফেসবুকে দেশীয় অস্ত্রসহ নাচানাচির ভিডিওটি যাচাই করে একজনকে গ্রেফতার করা হয়েছে। মেহেদি হাসান নামে এই যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সূত্র- ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়