শিরোনাম
◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ রাজধানীর সড়কে তীব্র যানজট, ইফতারের আগে হাজারো মানুষের ভোগান্তি ◈ ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ◈ এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত, আবারও আবেদন নেওয়ার ঘোষণা ◈ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৮:২৮ রাত
আপডেট : ২৫ মে, ২০২১, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেবল ‘জরুরি’ পাসপোর্টের আবেদন জমা নেওয়া হবে: পাসপোর্ট অধিদপ্তর

সমীরণ রায়: [২] বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায়, করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সীমিত রাখবে। শুধুমাত্র ‘জরুরি’, ‘অতীব জরুরি’ ক্যাটাগরি (এক্সপ্রেস-সুপার এক্সপ্রেস) ও ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিদের পাসপোর্ট ছাড়া আপাতত অন্যসব পাসপোর্ট আবেদন জমা নেওয়া হবে না। তবে স্বাভাবিক নিয়মে পাসপোর্টের ডেলিভারি কার্যক্রম চলবে। আগামী ৩০ মে পর্যন্ত এভাবেই কার্যক্রম চালাবে অধিদপ্তর।

[৩] মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শিহাব উদ্দিন খান।

[৪] তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জরুরি ও গুরুত্বপূর্ণ পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ করা হবে।

[৫] অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সব শাখার দাফতরিক কার্যক্রম সীমিত পরিসরে চলমান থাকবে। এছাড়াও অধিদফতরের আগারগাঁওয়ের পার্সোনালাইজেশন সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালু থাকবে। উত্তরার পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স, ই-পাসপোর্ট প্রিন্টিং ও বেসিক ক্লিয়ারেন্স শাখার কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। পাশাপাশি সব বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়