শিরোনাম
◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইন লঙ্ঘনের দায়ে ভোক্তা-অধিকার অধিদপ্তরে জরিমানা

স্বপন দেব: [২] বৈদ্যুতিক তারের প্যাকেটের গাঁয়ের মূল্য ফেলা এবং অতিরিক্ত দামে বৈদ্যুতিক তার বিক্রয় করা-এমনি অভিযোগ এনে ইকবাল আহমদ রুবেল চৌমুহনাতে অবস্থিত নিউ জলি ইলেকট্রিক ষ্টোর এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

[৩] অভিযোগটি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে আজ ২৫ মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়।

[৪] উক্ত শুনানীতে নিউ জলি ইলেকট্রিক ষ্টোর এর মালিক মো:কামরুজ্জামান উপস্থিত থেকে অভিযোগের দায় স্বীকার করে নেন। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে নিউ জলি ইলেকট্রিক ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৫] জরিমানার অর্থ নিউ জলি ইলেকট্রিক ষ্টোরের মালিক মো: কামরুজ্জামান তাৎক্ষণিক পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী ইকবাল আহমদ রুবেলকে জরিমানার ২৫% ২ হাজার ৫ শত টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়