শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টির সময়সূচি চূড়ান্ত

মাহিন সরকার : [২] ঘরের মাঠে চলছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। আর এই সিরিজ শেষে আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। এক মাসের এই সফরে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা থাকলেও নতুন সুচিতে টেস্ট ম্যাচের সংখ্যা একটি কমে যাচ্ছে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আগের মতই থাকছে

[৩] এফটিপি অনুযায়ী দুটি টেস্ট খেলার কথা থাকলেও দুই দল খেলবে একটি টেস্ট। ৭ জুলাই থেকে বুলাওয়েতে শুরু হবে একমাত্র টেস্ট।

[৪] শ্রীলঙ্কা সিরিজ শেষে ৩১ মে থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আর ডিপিএল শেষ করে ২৯ জুন জিম্বাবুয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। ৩ জুলাই থেকে শুরু হবে দলীয় অনুশীলন। আর ৭ জুলাই একমাত্র টেস্ট।

[৫] এরপর দুই দল পাড়ি জমাবে হারারেতে। সেখানে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

[৬] ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

[৭] বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের প্রস্তাবিত সূচি:-

একমাত্র টেস্ট ৭-১১ জুলাই
১ম ওয়ানডে ১৬ জুলাই
২য় ওয়ানডে ১৮ জুলাই
৩য় ওয়ানডে ২০ জুলাই
১ম টি-টোয়েন্টি ২৩ জুলাই
২য় টি-টোয়েন্টি ২৫ জুলাই
৩য় টি-টোয়েন্টি ২৭ জুলাই

  • সর্বশেষ
  • জনপ্রিয়