শিরোনাম
◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায় ◈ আসিফ মাহমুদের সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা দাবি করে বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ 

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৩:৪৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যারিয়ারে ১১ তম শূন্য, শ্রীলঙ্কার বিপক্ষেই সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছে সাকিব

মাহিন সরকার: [২] দীর্ঘ সময় পরে দলে ফিরে চেনা ছন্দ নেই সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ১৫ রানে আউট হলেও আজ দ্বিতীয় ম্যাচে রানের খাতা খুলতে পারলেন না বাঁহাতি ব্যাটসম্যান। পেসার দুশমন্ত চামেরার বল মিস করে এলবিডব্লিউ হন সাকিব। ১৭ ইনিংস পর সাকিব আউট হলেন শূন্য রানে। ক্যারিয়ারে এটি তার ১১তম শূন্য। পরিসংখ্যান বলছে, সীমিত পরিসরের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি ডাক মেরেছেন সাকিব। ২টি করে ডাক আছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। ১টি করে ডাক আফগানিস্তান, ভারত, নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

[৩] ডাক মারায় বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে এগিয়ে হাবিবুল বাশার ও তামিম ইকবাল। যৌথভাবে দুই ক্রিকেটার ১৮টি করে ডাক মেরেছেন। ১৫টি করে ডাক আছে মোহাম্মদ রফিক ও মাশরাফি বিন মুর্তজার। সাকিবের সঙ্গে ১১টি করে ডাক আছে রুবেল, শাহরিয়ার নাফিসের।

[৪] শ্রীলঙ্কার বিপক্ষে শূন্যের অনাকাঙ্খিত রেকর্ড থাকলেও তাদের বিপক্ষে বেশ সফল সাকিব। ২৪ ওয়ানডেতে ৩১.১০ গড়ে ৬২২ রান করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। সেঞ্চুরি না থাকলেও হাফ সেঞ্চুরি আছে ৬টি। তার থেকে এগিয়ে আছেন তামিম (৭৩১) ও মুশফিকুর রহিম (৮৮৪*) ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়