শিরোনাম
◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কবি কাজী নজরুল ইসলাম সব সময় আমাদের জীবনে প্রাসঙ্গিক: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, কবি নজরুল আমাদের মাঝে নেই। আমাদের মুক্তিযুদ্ধে কবি নজরুল ছিলেন অনুপ্রেরণার উৎস। তার গান ও কবিতা আমাদের রণাঙ্গনে সাহস ও শক্তি জুগিয়েছে। তিনি প্রেম ও দ্রোহের কবি। সবচেয়ে বড় কথা তিনি মানবিকতার কবি। অসাম্প্রদায়িকতার ও গণমানুষের কবি। আওয়ামী লীগের পক্ষ থেকে এ মহান কবির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

[৩] বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পক্ষে ডাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

[৪] সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, জাতির পিতার ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতা-উত্তর বাংলাদেশে নজরুলকে ভারত থেকে নিয়ে আসা হয়। পরে জাতির পিতা তাকে জাতীয় কবির মর্যাদায় আসীন করেছিলেন। স্বাধীনতার এই পঞ্চাশ বছরে এই দুর্যোগের সময়ে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের কাছে। তিনি সব ঝড়-ঝঞ্ঝা দূর করে সব সময় বিজয়ের গান গেয়েছেন। সুতরাং এই দুঃসময়ে সংকটকে কাটিয়ে ওঠার জন্য জাতীয় কবি নজরুল আমাদের অনুপ্রেরণার উৎস। কবির আজকে জন্মদিনে আমাদের প্রার্থনা– ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পৃথিবীতে শান্তি ফিরে আসুক এবং বৈশ্বিক মহামারির হাত থেকে বিশ্ব যেন রক্ষা পায়।

[৫] ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘জাতীয় কবির স্বতন্ত্র কিছু মূল্যবোধ আছে। তিনি জীবনে বহুমাত্রিক দর্শনের সমাহার ঘটিয়েছিলেন। তাকে কখনও বলি– সাম্যের কবি, কখনও অসাম্প্রদায়িক কবি, মানবতার কবি, ভালোবাসার কবি। তিনি অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধও তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।

  • সর্বশেষ