শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিশ্বাস পরীক্ষায় মাত্র এক মিনিটেই জানা যাবে করোনার ফল, অনুমোদন দিলো সিঙ্গাপুর

আসিফুজ্জামান পৃথিল: [২] এই ব্রেদালাইজার কিট তৈরি করেছে সিঙ্গাপুরের একটি নতুন কোম্পানি ব্রেদোনিক্স। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত এই কোম্পানিটি বলছে, তারা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। মালয়েশিয়ার সঙ্গে দেশের সীমান্ত পয়েন্টগুলোতে এই প্রযুক্তিটির পরীক্ষা শুরু করার লক্ষ্যে কাজ করছে তারা । ক্লিনিকাল ট্রায়ালে এসেছে ৯০ শতাংশ সাফল্য । বিবিসি

[৩] কোভিড-১৯ শনাক্ত করতে বর্তমানে যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, তার পাশাপাশি এই শ্বাস-প্রশ্বাস বিশ্লেষণের পরীক্ষাটিও চলবে। গত বছর এর যে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিলো।

[৪] ডিভাইসটিতে ফুঁ দেওয়ার পরে, এর প্রযুক্তি কোন ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের রাসায়নিক যৌগগুলো বিশ্লেষণ করে দেখে ওই ব্যক্তি ভাইরাসে সংক্রমিত কিনা। আর এই পরীক্ষায় পজিটিভ ফল এলে ওই ব্যক্তিকে পিসিআর সোয়াব টেস্টও করানোর প্রয়োজন আছে, বলছে কোম্পানিটি। রয়টার্স

[৫] স্থানীয় ও আন্তর্জাতিকভাবে এই কিট ব্যবহারের আগ্রহ দেখতে পেয়েছে ব্রেদোনিক্স। তাই এ নিয়ে তারা নানা ধরনের আলোচনা করছে। ইন্দোনেশিয়া ও নেদারল্যান্ডসে ইতোমধ্যে একই ধরনের ব্রেদালাইজার টেস্ট চালু হয়েছে।

 

  • সর্বশেষ