শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে সোমবার চলমান কঠোর লকডাউনের মাঝেও মোট ১৫৯ জন কোভিড ১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন এবং আজ সোমবার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪২ হাজার ৭ শত ২৪ জন।

[৩] এছাড়া কনভেনশন সেন্টারে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

[৪] এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে সোমবার পর্যন্ত পর্যন্ত ১ লক্ষ ৪৩ হাজার ৬ শত ৫২ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে সোমবার ২৪ মে ২০২১ইং পর্যন্ত ৯৬ হাজার ৬ শত ৪৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটিতে ২৪ মে সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৭ শত ৭২ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৯ শত ১৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ১ শত ৯১ জন। বর্তমানে ভর্তি আছেন ৬০ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়