শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৩:২৫ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় মাদ্র্র্রাসার শিশু ছাত্র বলাৎকার, শিক্ষক গ্রেফতার

বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরার শাহজালাল রোডস্থ দাওয়াতুল কোরআন মাদ্রাসায় নাজেরা বিভাগে অধ্যয়নরত মাহবুবুল আলম রাফি (১১) নামে এক শিশু ছাত্র একাধিকবার বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা শনিবার দিনগত রাত দেড়টার দিকে অভিযুক্ত বলাৎকারী ওই মাদ্রাসার সাধারণ শিক্ষক মো. কাউছারের (২৫) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। পরে ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে রোববার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায়।

[৩] গত ২মে সকাল থেকে ৫ মে রাত ১১ টা পর্যন্ত  র্পযায়ক্রমে ৪ বার ওই শিশু বলাৎকারে শিকার হয়েছে বলে জানা গেছে। গ্রেফতার কাউছার চাঁদপুরের সদর থানার বাখেরপুর গ্রামের আব্দুর রবের ছেলে। এদিকে ভুক্তভোগী ওই ছাত্রকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

[৪] বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, লম্পট ওই শিক্ষক মাদ্র্রাসার ৫ তলায় তার শয়ন কক্ষে ছেলেটিকে ডেকে নিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে দেখিয়ে ৪ বার বলাৎকার করে যার স্বীকারোক্তী তিনি দিয়েছেন। পরর্বর্তীতে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে শনিবার রাতে এ বিষয়ে মামলা করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়