শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তৃতীয় কোনও দেশ থেকে ইসরায়েল যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশিরা

সমীরণ রায়: [২] ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করেনি বাংলাদেশ। স্বাধীনতার পর দেশটির স্বীকৃতিও গ্রহণ করেনি। শুরু থেকেই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে।

[৩] স্বাধীনতার পর বাংলাদেশের ইস্যুকৃত পাসপোর্টের প্রথম পৃষ্ঠায় লেখা ছিল ‘বিশ্বের যেকোনো দেশের জন্য এই পাসপোর্ট কার্যকর থাকবে, শুধু ইসরায়েল ছাড়া।’

[৪] পাসপোর্ট গ্রহণকারীরা জানান, এবারের ঈদুল ফিতরের পর থেকে ইস্যু করা নতুন ই-পাসপোর্টে লেখা রয়েছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

[৫] এ নিয়ে বিস্তর কথা হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, এটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোন পদক্ষেপ কি না। অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

[৬] পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল’ না থাকলেও কোনো সমস্যা হবে না।

[৭] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আগে যে রকম ছিলো, এখনও তা-ই থাকবে। তবে আন্তর্জাতিক মান বজায় রাখতে আমরা পাসপোর্টে একসেপ্ট ইসরাইল শব্দ দুটি তুলে দিয়েছি। পৃথিবীর কোনও দেশের পাসপোর্টে এ রকম বাধা নেই।

[৮] তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় বাংলাদেশী পাসপোর্টধারীরা সরাসরি সেদেশে দেশে পারবেন না। তবে অন্য কোনও দেশ থেকে সেখানে যেতে পারবেন, যদি ইসরায়েল সম্মতি দেয়।

[৯] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, পাসপোর্ট ইস্যু করার কাজটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ফলে শব্দ দুটি কেনও তুলে দেওয়া হলো এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে। তবে বাংলাদেশ এখনও ইসরাইলকে স্বীকৃতি দেয়নি, মনে করিয়ে দেন তিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়