শিরোনাম
◈ ঢালাও ভিসা-মুক্ত প্রবেশ মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড, ফিরছে কঠোর নিয়ম ◈ মোদিকে প্রশ্ন করে ভাইরাল হওয়া সেই সাংবাদিক সম্পর্কে যা জানা গেল (ভিডিও) ◈ রংপুরে গরুর থাকছে আবাসিক হোটেলে, মিলছে নিরাপদ আশ্রয়, গরুপ্রতি ৫০ টাকা নেওয়া হয় ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: আনসার-ভিডিপি সমাবেশে তারেক রহমান ◈ ভারতে যেভাবে কামাল মাওলা মসজিদ হয়ে গেল মন্দির: আল জাজিরা অনুসন্ধান ◈ ইরান কি বিশ্বকাপে খেলবে, কী করতে চাইছে ফিফা ও যুক্তরাষ্ট্র? ◈ চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ শেষ, জুনের শেষে পুরোদমে জ্বালানি সরবরাহ ◈ হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু ◈ সরকারি চাকরিজীবীদের বেতন কত, কোন গ্রেডে কী কী ভাতা ও সুবিধা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিস্তা প্রকল্পে আসছে বড় সংশোধন

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজিনার মোবাইল ফোন যাচ্ছে ফরেনসিক ল্যাবে, ফুটেজ চেয়েছে ডিবি

মাসুদ আলম: [২] প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মামলার তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর রমনা গোয়েন্দা বিভাগ (ডিবি)। তদন্তের শুরুতেই মামলার সব নথিপত্র ও জব্দ হওয়া কাগজপত্র যাচাই-বাছাই শুরু করেছে ডিবি। তদন্তে অধিকতর তথ্যের জন্য রোজিনা ইসলামের জব্দ হওয়া ফোন দুটি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিচ্ছে তারা।

[৩] ঘটনার দিনের সচিবালয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার জন্য কার্যক্রম শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা। এছাড়াও রোজিনা ইসলামের বিরুদ্ধে নথি চুরি ও ছবি তোলার যে অভিযোগ তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে অভিযুক্ত ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্যদের আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করবে ডিবি।

[৪] ডিবি রমনা বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে রোজিনা ইসলামের মামলার তদন্ত চলছে। সঠিকভাবে তদন্ত সম্পূর্ণ করেই আদালতে প্রতিবেদন জমা দেব। এছাড়া মামলার তদন্তের ওপর নির্ভর করছে কত দিনে শেষ হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়