শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

উত্তম কুমার : [২] পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো.দেলোয়ার হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা তাকে তাৎক্ষনিক  উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত দেলোয়ার ওই ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের মৃত আবুল কাশেম পেয়াদার ছেলে।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, সে তার বোন জামাতা রেজাউল মিয়ার বাড়ির একতলার ছাদে ইমারত নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।

[৫] এসময় একটি কাঁচা বাশ তুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গেলে ছিটকে নিচে পড়ে যায়।

[৬] কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়