শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৮:৪৯ সকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জে সেতুর রেলিং ভেঙে অনিয়ন্ত্রিত ট্রাক খালে

গোলাম সারোয়ার: জেলার আশুগঞ্জে লবণবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খালে পড়ে গেছে। এ ঘটনায় চালক আহত হয়েছেন।

শুক্রবার (২১ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকের চালক মেহেদি(৩৮)গুরুতর আহত হয়েছেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে ঢাকা থেকে সিলেট অভিমুখী একটি মালবাহী ট্রাক যাচ্ছিল। ট্রাকটিতে একটি কোম্পানির লবণ বোঝাই ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে আশুগঞ্জের সোনারামপুরে সেতুর রেলিং ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। এ ঘটনায় চালককে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেবার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজধানী ঢাকায় রেফার করা হয়। তবে খালের পানি শুকিয়ে যাওয়ায় ট্রাকের মালামাল অক্ষত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়