শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুদ্ধবিরতির পর আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের হানা, টিয়ার গ্যাস নিক্ষেপ

লিহান লিমা: [২] ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শুক্রবার স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। কিন্তু এদিন জুমার নামাজের পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের হানা ও ফিলিস্তিনিদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপকে কেন্দ্র করে পূর্ব জেরুজালেমে পুনরায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আল জাজিরা

[৩] ফিলিস্তিনি নাগরিকরা জুমহার নামাজের পর আল আকসায় যুদ্ধবিরতি চুক্তিতে উল্লাস প্রকাশ করেন। হাজারো ফিলিস্তিনি নাগরিক গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিম তীরে যুদ্ধবিরতি উদযাপন করতে পতাকা উড়িয়ে ‘ভি’ চিহ্ন দেখান। এ সময় শতশত ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গন ঘেরাও করে।

[৪] আল জাজিরার প্রতিবেদক ইমরান খান বলেন, ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর স্টান গ্রেনেড, স্মোক বোমা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তারা জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, যা তারা সব সময় করে আসছে।

[৫] গত ১০ মে থেকে হামাস-ইসরায়েল সংঘর্ষে গাজা উপত্যকায় ২৪৩ জন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে ৬৬জন শিশু ও ৩৯জন নারী। আহত হয়েছেন ১ হাজার ৯১০জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়