শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৪:০১ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় আইসোলেশনে ভারতফেরত যুবকসহ ২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ: সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ মে) দিনগত রাতে তাদের মৃত্যু হয়।

মৃত ভারতফেরত সাকিব উদ্দীন (১৭) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে ও আবুল হোসেন (৭৫) দামুড়হুদা উপজেলার দর্শনার মদনা গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাকিব উদ্দীন গত ১১ মে করোনা পজিটিভ অবস্থায় বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশের পর ভর্তি হন। হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি।

অপরদিকে বৃদ্ধ আবুল হোসেন জ্বর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৫ মে দুপুরে ভর্তি হন। সেখানে তার নমুনা পরীক্ষা করা হলে তিনি করোনা পজিটিভ হন। পরে দিনগত রাত সাড়ে ৩টার দিতে তার মৃত্যু হয়।

জেলার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, মারা যাওয়া দুই জনই করোনা পজিটিভ ছিলেন। এর মধ্যে ভারতফেরত যুবক ক্যানসারেও আক্রান্ত ছিলেন। তার শরীরে করোনার ভারতীয় ধরণ রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সব স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। সূত্র: বাংলা নিউজ

  • সর্বশেষ