শিরোনাম
◈ বাংলাদেশে প্রতি দুই তরুণে এক জন চাকরিহীন: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের ◈ ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৩৫ হাজার যানবাহন, টোল আদায় ৩ কোটি ছাড়াল

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, ইমাম আটক

সাজিদুল ইসলাম শোভন: [২] নড়াইলের কালিয়ায় ঈমাম কতৃক ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মোঃ নাহিদ মোল্লা বাদী হয়ে নড়াগাতি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

[৩] পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের নিধুপুর জামে মসজিদের ঈমাম ধর্ষক আব্দুর রহমান (২০)। আজ সকাল ৮টার দিকে ঐ ভুক্তভোগী শিশুকে পড়ানোর নাম করে মসজিদে তার রুমে আটকে রেখে ধর্ষণ করে। পরে ওই শিশু কাঁদতে কাঁদতে বাড়ী ফিরে মায়ের কাছে নির্যাতনের কথা বলে। ঘটনাটি এলাকায় জানা জানি হলে ধর্ষক ঈমাম আব্দুর রহমান পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এলাকাবাসী ধর্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

[৪] নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোসাঃ রোকসানা খাতুন বলেন, বিষয়টি জানার পরে ধর্ষককে আটক করে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়েছি। থানায় মামলা দায়ের হয়েছে, তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়