শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২১ মে, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অলিম্পিকে অংশ নেওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে ছেলেসহ ইংল্যান্ডে যেতে চান সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক : [২] টোকিও অলিম্পিকে অংশ নিবেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। নিজেতে শেষবারের মতো ঝালাই করে নিতে ইংল্যান্ডে লম্বা সফরে যাচ্ছেন। এক মাস সেখানে অবস্থান করবেন ভারতের টেনিস কুইন। তার আগে চিন্তা সন্তানের ভিসা নিয়ে।

[৩] আড়াই বছর বয়সী ইজহান মির্জা মালিককে সঙ্গে নিয়ে যেতে চান সানিয়া। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেন তিনি। সরকারের পক্ষ থেকে অনুমোদনও মিলেছে। এখন অপেক্ষা ব্রিটিশ সরকারের অনুমতির।

[৪] আগামী জুলাইয়ে ২৩ তারিখ শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের অন্তর্ভুক্ত সানিয়া। তাই একাধিক প্রতিযোগিতায় অংশ নেবেন। নটিংহ্যাম ওপেন দিয়ে শুরু হবে সানিয়ার প্রস্তুতি। বার্মিংহ্যাম, ইস্টবোর্ন ওপেন ও শেষে উইম্বলডনেও অংশ নিতে চলেছেন হায়দরাবাদে জন্ম নেয়া এই তারকা।

[৫] ২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ে হয়। ২০১৮ সালের অক্টোবরে তাদের কোলজুড়ে আসে ইজহান। জি নিউজ/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়