শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক মঞ্চে দুই বোনকে বিয়ে, অতপর...

ডেস্ক রিপোর্ট : একই দিন ও একই মঞ্চে দুই বোনকে বিয়ে করায় এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের কোলার জেলার মুলাবাগিলু গ্রামে। উমাপাতি নামের ৩০ বছর বয়সী ওই যুবক গত ৭ মে একই গ্রামের ১৯ এবং ১৬ বছর বয়সী দুই বোনকে বিয়ে করেন। শনিবার ওই বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে গত সোমবার (১৭ মে) পুলিশ উমাপতিকে গ্রেপ্তার করে।

হিন্দু বিবাহ আইন অনুযায়ী কোনো ব্যক্তি একসঙ্গে দুজনকে বিয়ে করতে পারেন না। দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়া বাধ্যতামূলক। তাই নিয়ম ভাঙার অপরাধে দুই বোনের স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠাল পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উমাপতি দুই বোনের মধ্যে ললিতাকে বিয়ের প্রস্তাব দেন। ললিতা তাকে বিয়ে করতে রাজী হলেও এক শর্ত রাখেন। ললিতা জানান, তার বোন সুপ্রিয়াকেও একসঙ্গে বিয়ে করতে হবে। কারণ বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে সুপ্রিয়ার বিয়ে হচ্ছিল না। পরে দুই পরিবারের সম্মতিতেই উমাপতি দুই বোনকে একই মণ্ডবে বিয়ে করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ধরনের ঘটনা ওই পরিবারে আগেও ঘটেছে। কনের বাবা নাগরাজাপাও একই মণ্ডপে দুই বোনকে বিয়ে করেছিলেন। তাদের দুই বোনের একজনও বাকপ্রতিবন্ধী ছিলেন।

২০১৯ সালে মধ্যপ্রদেশে এক ব্যক্তি নিজের স্ত্রীকে আবারও বিয়ে করেন। পাশাপাশি ওই অনুষ্ঠানে নিজের শ্যালিকাকেও তিনি বিয়ে করেন। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল কর্নাটকে।

উল্লেখ্য, হিন্দু বিবাহ আইন অনুযায়ী, প্রথম স্ত্রীকে তালাক না দিলে দ্বিতীয় বিয়ে আইনত বিয়ে হিসেবে বিবেচিত হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়